× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল বন্দর দিয়ে এবার ৭৪ মেট্রিক টন আলু আমদানি

Kishori
হালনাগাদ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
৭৪ মেট্রিক টন আলু

দেশে  খাদ্য দ্রবের বাজার নিয়ন্ত্রনে দেশের বৃহত্তর স্থল বন্দর বেনাপোল দিয়ে তিনটি ভারতীয় ট্রাকে ৭৪ মেট্রিক টন আলু বাংলাদেশে প্রবেশ করেছে।

শনিবার (০২ নভেম্বর)  দুপুরে বন্দর থেকে আমদানিকৃত আলু খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ১০ টার দিকে ৩টি ট্রাকে  ৭৪ মেট্রিক টন আলু আমদানি হয়। শুক্রবার সরকারি ছুটি থাকায় এদিন আলুর চালানটি ছাড় করনের কাজ হয়নি।
আলুর আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস।
জানা যায়, দেশে নিত্য পণ্যের বাজার উধ্বগতি রুখতে ও সিন্ডিকেট ভাঙতে সরকারের  বাণিজ্য মন্ত্রণালয় আলু আমদানির সিদ্ধান্ত নেয়। এতে দেশে ৭৭টি আবেদনের বিপরীতে ১২ জন আমদানিকারককে ভারত থেকে ৫০ হাজার টন আলু আমদানির অনুমতি দেয় সরকার।
আমদানিকারক জানান, প্রতি মেট্রিক টন আলুর কাস্টমস শুল্কায়ন মূল্য ১৮০ ডলার। প্রতি কেজি আলুতে ডিউটি দিতে হচ্ছে ৬.৭০ টাকা। আলু কেনা, এল সি খরচ এবং ডিউটিসহ প্রতি কেজি আলু আমদানির খরচ পড়ছে প্রায় ২৭  টাকা। ফলে বাজারে ৩০ টাকার মধ্যে সরবরাহ করা সম্ভব হবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, বেনাপোল বন্দর দিয়ে  প্রথম চালানে ৭৪ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। দ্রুত ছাড়করনের সহযোগীতা আমদানিকারকদের  করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..