× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

বেনাপোল প্রতিনিধি

শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দখল নিয়ে দুই গ্রর্পে সংঘর্ষে আহত ৩

Dutta
হালনাগাদ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

বেনাপোল বন্দরে শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দখল নিয়ে  দুই গ্রুপে সংঘর্ষে ৩  জন আহত হয়েছে। আহতদের সহকর্মীরা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেছে। এঘটনায় শ্রমিকদের একটি অংশের কর্মবিরতীতে বন্দর থেকে পণ্য খালাস বন্ধ করে দেয়। পরে আবার সাভাবিক হলে শ্রমিকরা কার্যকর্ম শুরু করে। আবারও সংঘর্ষের আশঙ্কায় বন্দরে পুলিশ ও আনসার সদস্যের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আহত শ্রমিকরা হলেন বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহম্মেদ,শ্রমিক নেতা হাসেম ও গোলাম।
বেনাপোল স্থলবন্দর আনসার কমান্ডার সামছুল হক জানান, বেনাপোল বন্দরের স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন ও সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন সমর্থক শ্রমিক রয়েছে। সোমবার সকালে হঠাৎ করে  তাদের দুটি পক্ষ বন্দরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময়  দুই শ্রমিক নেতাসহ তাদের আরো কয়েনজন আহত হয়। খবর পেয়ে আনসার সদস্যরা বন্দরে এসে বন্দরের মধ্য থেকে আন্দোলনরত শ্রমিকদের বের করে দিয়ে বন্দরের নিয়ন্ত্রন নেয়। যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে আনসার সদস্যরা সতর্ক আছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, সকালে শ্রমিকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। তবে বর্তমানে পরিস্থি নিয়ন্ত্রনে আছে। নিরাপত্তার নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ বন্দর সড়কে টহলরত অবস্থায় আছে।


এ ক্যটাগরির আরো খবর..