× Banner
সর্বশেষ
জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব এআইভিত্তিক ডেটা বিশ্লেষণে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করবে সরকার জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জাতীয় স্বার্থ সুরক্ষায় স্বচ্ছ কার্বন মার্কেট গঠনের আহ্বান দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ

নিউজ ডেস্ক

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

admin
হালনাগাদ: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ সঠিক পরিচয় পত্র বিহিন ভারতীয় ট্রাক চালক ও ট্রান্সপোর্ট কর্মীচারীদের সীমান্তরক্ষী বিএসএফ বন্দরে ঢুকতে বার্ধা দেওয়ায় সকাল থেকে বন্ধ রয়েছে বেনাপোল বন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য।

হঠাৎ করে বিএসএফের এমন কর্মকান্ডকে হয়রানি অভিযোগ এনে সোমবার সকাল থেকে অনিদিষ্ট কালের জন্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রেখেছে

এদিকে আমদানি-রফতানি বন্ধ থাকায় দুই বন্দরে শত শত টাক পণ্য নিয়ে প্রবেশের অপেক্ষায় দাড়িয়ে আছে। দ্রুত বাণিজ্য চালু না হলে ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের কার্গো বিষয়ক সম্পাদক রাকিব হোসেন জানান, ভারতের বগনা বনগা গুডস ট্রান্সপোর্ট এ্যাসোসিয়েশন তাদের চিঠিতে জানিয়েছে। তাদের আভ্যন্তরিন জামেলা না মেটা পর্যন্ত বেনাপোল বন্দরের সাথে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।  তবে বাণিজ্য সচলের জন্য ভারতীয় ব্যবসায়ীদের সাথে বৈঠক চলছে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, আমদানি বাণিজ্য বন্ধ থাকায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় শত শত ট্রাক ওপারে দাড়িয়ে আছে। দ্রুত বাণিজ্য চালু না হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবেন।

বেনাপোল বন্দরের সহকারীচালক(ট্রাফিক) সঞ্জয় বাড়ৈ বলেন, ভারতীয় আভ্যন্তিন ঝামেলায় সকাল থেকে আমদানি বানিজ্য বন্ধ রয়েছে।। তবে দ্রুত যাতে বাণিজ্য চালু হয় বিভিন্ন ভাবে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..