বেনাপোল পৌরসভার দিঘিরপাড় এলাকা পানিতে নিমজ্জিত

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভার  সঠিক পানিনিস্কাসন ব্যাবস্থা না থাকায় অধিকাংশ বাড়ি এখন পানিতে নিমজ্জিত। নগরবাসি পৌরকর পরিশোধ  পরিশোধ করা সত্বেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ।

বেনাপোলের দিঘিরপাড় গ্রামের জুবলি পারভিন অভিযোগ করে বলেন আমরা আজ ১৫ দিনের উপর পানির সাথে লড়াই করে জীবন যাপন করছি। তারপর আবার শনিবার ভোর থেকে ভারী বর্ষনের ফলে বাড়ির ঘরের ভিতর পানি উঠে গেছে। এ ব্যাপারে বেনাপোল পৌরকর্তৃপক্ষকে অবহিত করলে ও কোন পদক্ষেপ না নেওয়ায় এলাকার লোকের ভিতর ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে।

এলাকার জনগন জানান, বেনাপোলের ঐতিহ্যবাহি সানরাইজ স্কুলের মহল্লায় রাস্তাঘাট এবং পানি নিস্কাসন ব্যাবস্থা না নেওয়ায় পৌরকর্তৃপক্ষকে দায়ি করেছে। এলাকার শাহানারা বেগম উত্তেজিত হয়ে বলেন আমারা দিঘিরপাড়ের প্রায় সব ভোট নৌকায় প্রদান করি। অথচ আমাদের এখানে কোন উন্নতি নাই। বর্ষা হলে পানিতে আমাদের বাড়ি ঘর ভরে যায়। অথচ বেনাপোল পৌর মেয়র এর কোন খোজ খবর রাখেন না।

এলকাকার জনগনের সাথে আজ সকাল ৮ টার সময় দিঘিরপাড় ওয়ার্ডের কমিশনার রাশেদ আলীকে  পানি বের হওয়ার জন্য ড্রেন কাটতে দেখা গেছে। তবে এটা স্থায়ী নয়। এরপর সকাল ১১ টার সময় এলাকায় যেয়ে দেখা গেছে পানি ২০% এর মত বের হয়েছে।

রাশেদ আলীকে পানি নিস্কাসনের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমি আমার ওয়ার্ডের জন্য সাধ্যমত উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি । আশা করি এটা আমি আগামী সুস্ক মোৗসুমে পৌরসভা থেকে পাশ করিয়ে দ্রুত করে দেওয়ার ব্যবস্থা করতে পারব।

এ ব্যাপারে দিঘিরপাড় এলাকার মোশারফ হোসেন বলেন আমি বিএনপি ক্ষমতায় থাকলে এটা আরো আগে করতে পারতাম। তিনি বলেন দির্ঘদিন আমরা বর্ষা মৌসুমে  পানির সাথে লড়ে জীবন যাপন করছি। অথচ বেনাপোল পৌরকর্তৃপক্ষকে আমরা ঠিকমত পৌর কর দিয়ে যাচ্ছি কিন্তু উন্নয়নের জন্য এলাকায় তারা কোন কাজ করছে না।

এলাকার আরো জনগন বলেন দির্ঘ ৫ বছওে বেনাপোলের সার্বিক উন্নয়ন হলে ও দিঘরপাড় গ্রামের তেমন কোন চোখে পড়ার মত উন্নয়ন হয়নি। আমরা নাগরিক সুযোগ সুবিধা থেকে অনেক দিক থেকে বঞ্চিত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।