বেনাপোল পৌরসভাকে আরো উন্নতমানের পৌরসভায় রুপান্তরিত করা হবে: মেয়র লিটন

বেনাপোল প্রতিনিধিঃ যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন,কাজ করলে সুনাম অর্জন করা যায়। আজ বেনাপোল পৌর এলাকার  নাগরীকদের  সহযোগিতায় এ পৌরসভা তৃতীয় শ্রেনী থেকে ১ম শ্রেনীতে উন্নতি হয়েেেছ। বেনাপোল পৌর মেয়র আপনাদের দোয়ায় এবং এই শহরের কাজ করে দেশ শ্রেষ্ট মেয়র হয়েছে। বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক উন্নত মানের পৌরসভায় রুপান্তরিত করার জন্য এখানে একটি আন্তর্জাতিক মানের বাস টার্মিনাল , ট্রাক টার্মিনাল এর কাজ চলছে ।

সেই সাথে  আধুনিক  ষ্টেডিয়াম ও  পার্ক নির্মান করার পরিকল্পনা রয়েছে বেনাপোল পৌরসভার। কথাগুলো বললেন বেনাপোল পৌরসভার নগর সমন্বয় কমিটির বিশেষ সভায়  বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন।বুধবার সকাল ১০ টার সময় বেনাপোল পৌর কনফারেন্স রুমে সভাপতি বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন আরো বলেন, এই শহরের শিশুদের সম্পদে পরিনত করার জন্য নতুন নতুন আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান খেলাধুলার পরিবশে সৃষ্টি করার জন্য ও ব্যাপক পরিকল্পনা রয়েছে।

এই পৌরসভার গুনগত মান আরো উন্নয়ন করতে হলে রাস্তার আলো বাতি ঠিকমত সাপ্লাইয়ের ব্যবস্থা রাখতে হলে নাগরীক সুবিধা যেমন পানি পয়নিস্কাশন এর সঠিক ব্যবহার করতে হলে পৌরসভাকে ট্যাক্স দিতে হবে। পৌরসভাকে ট্রাক্স না দিলে কিভাবে পৌরসভা নাগরিক সুবিধা দিবে। ট্যাক্স দিয়ে নাগরিক সুবিধা ভোগ করতে হবে। যদি ট্যাক্স না দেয় তাহলে পৌরসভা অচল হয়ে যাবে।  আর ট্যাক্স দিলে পৌরসভা সচল থাকবে।

আজ বেনাপোলের রাস্তা ঘাট সহ সকল পাড়া মহল্লায় কোন বৃষ্টিতে কাদা হয়না এসকল কাজ এই পৌরসভা থেকে করা হয়েছে। আজ বেনাপোল পৌরসভা থেকে ৬০ বছরের বৃদ্ধদের  ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। মেধাবী শিক্ষর্থীদের জন্য খোলা হয়েছে আইটি কর্নার, বেকার নারীদের জন্য শেলাই মেশিনের কাজ । স্বাস্থ্য কর্নার, চিকিৎসা কর্নার খেলাধুলার জন্য একটি কর্নার খেলা হয়েছে। যা দেখে দেশের অন্য পৌরসভা গুলো অনুকরন করে  এসব কাজ শুরু করে দিয়েছ। আজ বেনাপোল পৌরসভা একটি রোল মডেল।

নাগরিকদের ট্যাক্স বৃদ্ধির প্রশ্নে মেয়র লিটন বলেন আপনারা আবেদন  দেন আরো সহনিয় করা হবে পৌর নাগরিকদের ট্যাক্স। এসময় বেনাপোল পৌর সচীব ২০১৮-১৯ সালের প্রাক বাজেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি বলেন আগামি বছরে বেনাপোল পৌরসভার সর্বমোট আয় হবে ৮৭,৫৩, ৭৭,৪২৯ টাকা এবং ব্যায় হবে ৮৭,৫৩, ৭৭,৪২৯টাকা। এর ভিতর উন্নয়ন ব্যায় হবে ৮০,৬৪,১৫০০০ টাকা।  বাকি টাকা পৌর কর্মচারীদের বেতন ভাতা , বিভিন্ন সভা সেমিনারে ব্যায় হবে বলে তিনি জানান।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল কাষ্টমসের যুগ্ম কমিশনার আ, আ, ম আমিমুল এহসন, পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, মিজানুর রহমন, আহাদ,  আব্দুল জব্বার, ইউজিপ প্রকল্পের আঞ্চলিক সমন্ময় বিপ্রজিৎমন্ডল রাশেদ আলী, কামরুন্নাহার আন্না , জুলেখা ও নগর উন্নয়ন কমিটির মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ-আলম ,সাংবাদিক আজিবর রহমান , সুকুমার দেবনাথ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।