বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১০ পিচ স্বর্ণের বার উদ্ধার 

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১০ পিচ স্বর্ণের বার উদ্ধার 
বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ পিচ (১ কেজি ১শ৬০ গ্রাম ওজনের) স্বর্ণের বার উদ্ধার করা করেছে পুলিশ।
তবে, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ পাচারকারী পালিয়ে যায়।
মঙ্গলবার (২৪ জানুয়ারী ) দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী গ্রাম সাদিপুর ব্রীজের উপর
এ চালানটি উদ্ধার করে পোর্ট থানা পুলিশ।
নাভারন সার্কেলের এ এসপি আল নিশাত নাহিয়ান বলেন, স্বর্ণ পাচারকারীরা সাদিপুর সীমান্ত দিয়ে ভারতের স্বর্ণ পাচার করবে , এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালালে স্বর্ণ পাচারকারীরা পালিয়ে যায় ৷ পরে অজ্ঞাতনামা আসামীদের ফেলে যাওয়া ১০ পিচ স্বর্ণেরবার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি টাকা ৷ স্বর্ণ পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান৷

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।