× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৩০ পিচ ফেনসিডিল উদ্ধার, গাঁজাসহ আটক ১

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
গাঁজাসহ আটক

যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার ও ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পোর্টথানা পুলিশ।    আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানার ভবেরবেড় গ্রামের তোতা মিয়ার স্ত্রী শিল্পি (৫০)।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে পুলিশ জানায়, বেনাপোল পোর্ট  থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ নভেম্বর, বেনাপোল পোর্ট থানাধীন উত্তর বারপোতা গ্রামস্থ বারপোতা টু পুটখালী রোডে জনৈক শাকিল এর বাড়ির সামনে পাকা রাস্তা হইতে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানকালে ১ জন অজ্ঞাতনামা আসামী উক্ত ফেনসিডিল ফেলে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।একই দিনে বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর রোডস্থ বেনাপোল গ্রামস্থ ৩নং ওয়ার্ড এর জনৈক হারুনের  মুদি ও চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে১ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) রাসেল মিয়া জানান,আটককৃত আসামীকে উক্ত বিষয়ে দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে অদ্য ইং-১৬/১১/২০২৪ তারিখ যথাযথ পুলিশ প্রহরায় মধ্যেমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..