× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

বেনাপোল নোম্যান্সল্যান্ডে বঙ্গবন্ধু মঞ্চে ২১ উদযাপন উপলক্ষে এপার বাংলা ওপার বাংলার প্রস্তুতি সভা

admin
হালনাগাদ: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭

বেনাপোল প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা অমর হোক, বিশ^ জুড়ে বাংলা ভাষা চালু হোক, দুই দেশের এক মন সুখে রবে চিরকাল  এ প্রত্যায়কে সামনে রেখে অমর ২১ উদযাপনের প্রস্তুতি বৈঠক হয় ভারতের প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ প্রতিনিধি দলের বেনাপোল পৌরসভা কনফারেন্স রুমে।

ভারত বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠকে বেনাপোল পৌরমেয়র বলেন, ভাষা জাতির প্রধান সম্পদ, জাতির বিকশিত হওয়ার প্রধান অবলম্বন তার মাতৃভাষা। আগামিতে  বাংলা ভাষা বিশ^কে নেতৃত্ব দিবে এ আশাবাদ তিনি ব্যক্ত করেন।

বঙ্গবন্ধু ২১ এর মঞ্চ এর ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচানা হয়। আগামী ২১ শে ফেব্রুয়ারী ভাষা উদযাপন অনুষ্ঠানে  আমন্ত্রন পত্রের ডিজাইন এবং দুই দেশের অতিথীদের নামের ্একটি ভিডিও প্রদর্শন করেন।

২১ শে ফেব্রুয়ারী  বাংলাদেশের পক্ষে থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তরানা হালিম, যশোর -১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি, যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির, শিল্পী রথিন্দ্রনাথ, খুরশিদ আলম সহ অনেকে।

অপরদিকে ভারতের পক্ষে থাকবেন খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সংসদ সদস্য বঁনগাও লোকসভার শ্রীমত্যা মমতা ঠাকুর, বনগাঁও বিধায়ক বিশ^নাথ দাস, তথ্য প্রযুক্তি মন্ত্রী ত্রাতা বসু , সভাধিপতি উত্তর ২৪ পরগনা জেলার রহিমা মন্ডল, বনগাও পৌরমেয়র শংকর আঢ্য, পুলিশ সুপার ভাস্কর মুখোপধ্যায় প্রমুখ।

রবিবার বেলা ১২টার সময় বেনাপোল পৌর মেযর এর সভাপতিত্বে ভারতীয় ৩১ সদস্যর প্রতিনিধিদলের পক্ষে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার  বনগাাঁও পৌরসভার মেয়র শংকর আঢ্য,এসডিপিও অনিল রায়,দমদম পৌরসভার সিআইসি শ্রমতি রিংকু বালা, তৃনমুল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলার প্রেসিডেন্ট রতন ঘোষ, পেট্রাপোল থানার ওসি কল্লোল ঘোষ প্রমুখ।

অপরদিকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, বেনাপোল পৌর প্যানেল মেয়র শাহবুদ্দিন মন্টু, আওয়ামীলীগের পৌর কমিটির আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার, বেনাপোল পোর্ট থানা ওসি তদন্ত শামিম আহমেদ প্রমুখ।

প্রস্ততি বৈঠকে বিশ^কে আগামিতে নেতৃত্ব দিবে শান্তির ভাষা বাংলা এ আশাবাদ ব্যাক্ত করে দুই দেশের আমন্ত্রন পত্রের এবং ২১ মঞ্চের ডিজাইন নির্মান নিয়ে আলোচনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..