বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল চেকপোষ্ট কাষ্টমস তল্লাশি কেন্দ্র থেকে ভারত ফেরত এক বাংলাদেশী পাসপোর্টযাত্রীর দেহ তল্লাশি করে ১১ কেজী ইমিটেশন চেইন জব্দ করেছে কাষ্টমস কর্মকর্তারা।
বৃহস্পতিবার বেলা ৪ টার সময় এ পন্য জব্দ করেন। বেনাপোল কাষ্টমস সুপার সরনিকা চাকমা জানান, এনএসআই ডিজিএফআই কর্তৃক গোপন সংবাদের মাধ্যমে আব্দুর রাজ্জাক নামে ঐ যাত্রীর দেহ তল্লাশি করে ১১ কেজি ভারতীয় উন্নতমানের চেইন উদ্ধার করা হয়। এ সময় কাষ্টমস ইন্সপেক্টর বিজন মন্ডল, দয়াল মন্ডল বাবলু রহমান উপস্থিত ছিলেন।তার পাসপোর্ট নং বিএ- ০৮৫২৩৫৭। তিনি আরো জানান জব্দকৃত পন্য বেনাপোল শুল্কগুদামে জমা করা হয়েছে।
পাসপোর্টযাত্রী আ: রাজ্জাক যশোর শংকপুর এলাকার মানিক শেখের ছেলে।