× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

বেনাপোল কাস্টমসে ৬ লাখ ভারতীয় রুপী সহ বাংলাদেশী পাসপোর্ট যাত্রী আটক

admin
হালনাগাদ: শনিবার, ৭ অক্টোবর, ২০১৭

বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ বেনাপোল কাস্টমস  আবার ও ৫ লাখ ৮০ হাজার ৯শত ভারতীয় রুপী ও ২২১ মর্কিন ডলার সহ ভারত ফেরত বাংলাদেশী পাসপোর্টযাত্রী ইয়াকুব মিনা নামক (৪৫) এক যুবককে আটক করেছে। শনিবার সকাল সাড়ে ১০ টার সময় তাকে চেকপোষ্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে আটক করা হয়।

আটককৃত ইয়াকুব মিনা গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানার রযব আলীর ছেলে। তার পাসপোর্ট নং বিপি  ০৬৫৭১১১।

কাস্টমস সুপার স্বপন চন্দ্রশীল বলেন ভারত থেকে ফেরার সময় তাকে কাস্টমস তল্লাশি কেন্দ্রে ইন্সপেক্টর রহিমা ব্যাগ তল্লাশি করলে এক বান্ডেল ভারতীয় রুপী পায়। পরে তাকে ডিএম রুমে নিয়ে শরীর তল্লাশি করে তার দেহে লুকিয়ে থাকা আরো ২ বান্ডেল ভারতীয় রুপী ও মার্কিন ডলার উদ্ধার করা হয়। এর ভিতর ভারতীয় রুপী ৫ লাখ ৮০ হাজার ৯ শত এবং মার্কিন ২২১ ডলার পাওয়া যায়।

আটককৃত মুদ্রাপাচারকারিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..