× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

বেনাপোল কাস্টমসে রাজস্ব নিয়ে সংলাপ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য সহজীকরণে কাস্টম হাউস বেনাপোল ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে রাজস্ব সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বেনাপোল কাস্টমস হাউজ অডিটোরিয়ামে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে দ্রুত বাণিজ্য সম্পাদন ও বাণিজ্য সহজীকরণ বিষয়ে করণীয় নিয়ে উভয়ের মধ্যে মত বিনিময় হয়। এ সময় একে অপরকে সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
বেনাপোলে কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার জাকির হোসেনের সভাপতিত্বে বাণিজ্য সংলাপে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ডিসিসিআইয়ের সহ-সভাপতি ইমরান আহমেদ, প্রাক্তন সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..