বেনাপোল কাস্টমসে আমদানি নিয়ন্ত্রিত মাদক দ্রব্য আটক

বেনাপোল(যশোর): বেনাপোল চেকপোস্ট  কাস্টমসে আমদানি নিয়ন্ত্রিত ১৫ লাখ টাকার মাদক দ্রব্য(শিশা) আটক করেছে  কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

সোমবার( ০৮ মে) সন্ধ্যা ৭ টায় বেনাপোল চেকপোস্ট কাস্টমস হাউজের সামনে ভারত ফেরত এক পাসপোর্ট যাত্রীর কাছ  থেকে এই মাদক দ্রব্য আটক করা হয়।

কাস্টমস শুল্ক গোয়েন্দা সুত্রে জানা যায়,তাদের কাছে গোঁপন  সংবাদ আসে ভারত থেকে এক পাসপোর্ট যাত্রী ঢাকা গুলশান এলাকার (জে/২৮/বি) হুমায়ন কবীরের ছেলে ইমরান কবীর(৩৫)  মাদক দ্রব নিয়ে কাস্টমস পার হচ্ছে। পরে তারা অভিযান চালিয়ে চেকপাস্ট কাস্টমস হাউজের সামনে  ওই পাসপোর্ট যাত্রীকে দাড় করিয়ে সাথে থাকা ব্যাগ তল্লাশী করে। এসময় ব্যাগ থেকে ৪০ কেজি আমদানি নিয়ন্ত্রিত  উন্নত মানের  দক দ্রব্য শিশা পাওয়া যায়।

বেনাপোল কাস্টমস হাউজের  শুল্ক গোয়েন্দা অফিসের কর্মকর্তা (এআরও) মোঃ আব্দুল মোতালিব বিষয়টি নিশ্চিত করে  জানান, আটককৃত মালামাল সিজার লিস্ট করে ওই পাসপোর্ট যাত্রীকে ছেড়ে দেওয়া  হয়েছে

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।