× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

বেনাপোল কাস্টমসের ওসিকে অপসারণে কর্মকর্তা ও কর্মচারীদের স্বস্তি

admin
হালনাগাদ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭

 বেনাপোল প্রতিনিধিঃ  বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফকে নিরস্ত্র করাসহ খুলনা রেঞ্জে ক্লোজড করা হয়েছে। ওসির বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে। অন্যদিকে বেনাপোল ইমিগ্রেশনের অন্য দায়ী পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে।

রোববার বিকেলে তাকে ক্লোজড করার খবর আসার পরই তিনি বেনাপোল ইমিগ্রেশন থেকে খুলনায় চলে যান।

বেনাপোল কাস্টম হাউজের কমিশনার বেলাল চৌধুরী জানান, এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আমরা এটাকে সাধুবাদ জানাই। বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের অন্দোলনের পুলিশের এরকম ইতিবাচক ভূমিকায় তাদের ভাবমূর্তি আরো উজ্জ্বল হলো।

তিনি আরো জানান, বিভাগীয় তদন্ত চলছে। বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন এই কমিটির প্রধান। এই কমিটির সুপারিশ অনুযায়ী কাস্টমসের কর্মকর্তাদের দোষী পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, এদিকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগের এ ধরনের উদ্যোগের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বেনাপোল কাস্টমস, বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশন, বাংলাদেশে কাস্টমস এক্সসাইজ অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ কাস্টমস এক্সসাইজ অ্যান্ড ভ্যাট।

গেলো ২০ ডিসেম্বর বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশনে ভারত থেকে দেশে ফেরত এক পাসপোর্টধারী যাত্রীর লাগেজ ‘পার করা নিয়ে’ ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এই ঘটনায় ২৪ ডিসেম্বর পুলিশ কর্মকর্তাদের অপসারণের দাবিতে কর্মবিরতি পালন করেছে কাস্টসম হাউসের কর্মকর্তা ও কর্মচারীরা।

এই হামলা-ভাংচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে বেনাপোল কাস্টমস, বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশন, বাংলাদেশে কাস্টমস এক্সসাইজ অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ কাস্টমস এক্সসাইজ অ্যান্ড ভ্যাট।


এ ক্যটাগরির আরো খবর..