× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

বেনাপোল ইমিগ্রেশন বহিরাগত প্রবেশ মুক্ত হওয়ার পর স্বচ্ছ পরিবেশ ফিরে এসেছে

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ মে, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল, বার বার বেনাপোল ইমিগ্রেশন পত্রিকার পাতায় ঘুষ দুর্নিতী, স্বজনপ্রিতির শিরোনাম হলেও বর্তমানে সেই প্রেক্ষাপট ভিন্ন ভাবে রুপ নিয়েছে। বিগত মাস দুয়েক ধরে ইমিগ্রেশন ওসির  অব্যাহত অভিযানে বেনাপোল ইমিগ্রেশন এর স্বচ্ছ পরিবেশ ফিরে এসেছে। আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল ইমিগ্রেশন ছিল বহিরাগতদের অবাধ বিচারন। যাত্রীরাও বিড়ম্বনায় পড়ত এসব বহিরাগতদের জন্য।
সরেজমিনে বুধবার বেলা ১০ টার সময় দেখা যায় বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন বাউন্ডারী ভিতর পুর্বের অবস্থা থেকে ফিরে এসেছে। একসময় এখানে গিজ গিজ করত বহিরাগতরা। সম্প্রতি সময়ে কয়েক দফায় ইমিগ্রেশন  ওসি আবুল বাশার বহিরাগত কয়েক জনকে কি কারনে কেন এখানে এসেছো; এরকম প্রশ্নে তারা সন্তোষ মুলক জবাব দিতে না পারায় আটক করে। এই ভাবে কয়েক দিন কয়েক দফায় আটকের পর বহিরাগত মুক্ত হয়ে এখন সুশৃংখল পরিবেশ ফিরে আসায় জনমনে স্বস্তির নিশ্বাস ফিরে এসেছে।
এক সময় এই ইমিগ্রেশনে পুলিশরাও বিভিন্ন ছলচাতুরির প্রশ্রয় নিয়ে আগে কাজ করে দেওয়ার নাম করে পাসপোর্ট যাত্রীদের  নিকট থেকে বই প্রতি ১০০ টাকা করে নিয়ে সিল মারত। তাও এখন বন্ধ। দুর দুরান্ত থেকে আসা পাসপোর্ট যাত্রীরা সুশৃংখল ভাবে লাইনে দাঁড়িয়ে তাদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করছে।
 এ ব্যাপারে ঢাকা থেকে আসা পাসপোর্ট যাত্রী আলমগীর হোসেন বলেন, আগে এ পথে প্রবেশের সময় বহিরাগত কিছু লোক এসে পাসপোর্ট নিয়ে আগে কাজ  করে দেওয়ার নাম করে টানা হ্যাঁচড়া করত। সেই টানা পার্টিকে এখন আমি না দেখে হতাশ। এরা কোথায় গেল। কি ভাবে সম্ভব হলো।  ভারতের কোলকাতা হাওড়ার দিপালী ভৌমিক বলেন, বেনাপোল চেকপোষ্টের ইমিগ্রেশন এর দৃশ্যপট পাল্টে যাওয়ায় ভাল লাগছে। এর আগে যতবার এসেছি ততবার কারো না কারো হাতে পাসপোর্ট দিতে হয়েছে আর সাথে ১০০ টাকাও দিতে হয়েছে বর্তমানে সেই পরিবেশ থেকে মুক্ত।
এ ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল বাশারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা সংরক্ষিত এলাকা। আর এ পথে দেশী বিদেশী পর্যটকরা যাতায়াত করায় বেনাপোল সহ দেশের মান সম্মান মর্যাদার প্রশ্ন থাকে। আমি  এখানে আসার পর এদের পর্যবেক্ষন করতে থাকি। এরপর আস্তে আস্তে এদের আটকের পর এরা ইমিগ্রেশন থেকে ছিটকে পড়ে। তবে এদের চালান দেওয়ার আগে এখানকার সন্মানিয় লোকজন এসে এরা পুনরায় ইমিগ্রেশনে প্রবেশ করবে না এমন প্রতিশ্রুতিতে ছেড়ে দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..