× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা

বেনাপোলে ৬ লাখ হুন্ডির টাকাসহ আটক-১

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ (যশোর) বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৫ লাখ ৭৫ হাজার হুন্ডির টাকা ও ২ টি নতুন মোবাইলসহ আবু সাহেদ (৪৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে তাকে আটক করা হয়। আটক সাহেদ খুলনা জেলার দিঘুদিয়া থানার জুংগোশিয়া গ্রামের হাসেম শেখের ছেলে। তার পাসপোর্ট নং-BE-০৬৭৩১৯৪। যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানতে পারি, একজন হুন্ডি পাচারকারী ভারত থেকে বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে চেকিং পয়েন্টে অবস্থান নেয়।

এ সময় আটক আবু সাহেদ বাংলাদেশ কাস্টমস চেকিং পার হয়ে আসলে বিজিবির চেকিং পয়েন্ট পার হয়ে চলে যাবার সময় বিজিবি তাকে আটক করে ।পরে তার কাছ থেকে ৫ লাখ ৭৫ হাজার হুন্ডির টাকা ও ২ টি নতুন মোবাইল পাওয়া যায় । আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..