বেনাপোলে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু
যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সুমন মাহমুদ (৩০) নামে এক ছাত্রলীগ নেতা। বুধবার (১১ মে) সকালে রাজধানীর নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করে।
নিহত সুমন নারায়নপুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে ও বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মো. জুলফিকার আলী মন্টু সহকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ছাত্রলীগ নেতা ছোট ভাই সুমন ছাত্রলীগের রাজনীতিতে সর্বাদা মাঠে সক্রিয় ছিলেন। তার অকাল মৃত্যুতে সংগঠনটির অভাবনীয় ক্ষতি হলো।
এর আগে গত ৫ মে বেনাপোল পৌর সভা সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছিলেন সুমন। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে যশোর ও পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসায় ঢাকা নিয়ে যাওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।