× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

বেনাপোলে সোনালী ব্যাংকের ট্রেজারি ও ট্রাভেল বুথ চালু

admin
হালনাগাদ: শনিবার, ২১ জুলাই, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): বেনাপোল বাজারে সোনালী ব্যাংকের ট্রেজারি শাখা ও বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে সোনালী ব্যাংকের ট্রাভেল ট্যাক্সের বুথ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ জুলাই) সকাল ১১টায় সোনালী ব্যাংকের সিইও, ব্যবস্থাপনা পরিচালক ওবাইদুল আল মাসুদ ফিতা কেটে শাখা দু’টির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডিজিএম সিরাজুল ইসলাম, জিএম আমির হোসেন, বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (প্রশাসন) রেজাউল করিম, বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার রকিবুল হাসানসহ স্থানীয় ব্যবসায়ীরা।

উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তারা বলেন, বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ হাজার যাত্রী যাতায়াত করেন। কিন্তু চেকপোস্ট ইমিগ্রেশনে স্বল্প পরিসরে ব্যাংকের কার্যক্রম চলায় যাত্রীরা ভোগান্তির শিকার হতেন। এখন জনবল বাড়িয়ে বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে ব্যাংকের নতুন বুথ উদ্বোধনের ফলে যাত্রীরা স্বল্প সময়ে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। এছাড়া সোনালী ব্যাংক বেনাপোলে ট্রেজারি শাখা উদ্বোধনের ফলে সেখানেও বাণিজ্যিক কাজের গতিশীলতা ফিরে আসবে।


এ ক্যটাগরির আরো খবর..