× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বেনাপোলে শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকের বাড়ি শক্তিশালি বোমা নিক্ষেপ

admin
হালনাগাদ: রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭

বেনাপোল প্রতিনিধি: শার্শা বেনাপোলের রাজনীতি আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। নাভারন কলেজের বিপ্লব হত্যার পর এবার বোমা মেরে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইনকে।তার বাড়িতে বোমা হামলার প্রতিবাদে ছাত্রলীগ এর বিশাল ক্ষোভ মিছিল বের হয় রবিবার বেলা ৪ টার সময় বেনাপোল বন্দর এলাকায়।

রবিবার রাত ১টার সময় আকুল হোসাইনের বাড়ি লক্ষ করে দুবৃত্তরা একটি শক্তিশালি বোমা নিক্ষেপ করে। এসময় রাস্তার নাইট গার্ড বোমা নিক্ষেপকারিদের দেখে ফেললে তারা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

শার্শা উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আরিফুর রহমান জানান, গভীর রাত্রে দুবৃত্তরা একটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তারা ছাত্রলীগের উপজেলা সাধারন সম্পাদক আকুল হোসাইনকে হত্যার চেস্টা চালিয়ে তাদের কিলিং মিশন ব্যর্থ হয়। তিনি আরো জানান, সম্প্রতি নাভারন কলেজের মেধাবী ছাত্র বিপ্লব নিহত হওয়ার পর ছাত্র নেতা আকুল হোসাইন কড়া প্রতিবাদ করে চলেছে। তার প্রতিবাদি হওয়াকে প্রতিপক্ষদের মুখোশ খুলে যেতে পারে এ আতঙ্কে তারা আকুল হোসাইনকে হত্যার চেষ্টা করে।
ঐ রাত্রে ঘটনাস্থল বেনাপোল পোর্ট থানা পুলিশ পরিদর্শন করেছে বলে তিনি জানান।

ঘটনাস্থল পরিদর্শনে যেয়ে দেখা যায় নিক্ষীপ্ত জায়গা  বোমা বিস্ফোরনে পুড়ে গেছে এবং অনেক গুলি জালের কাঠি পড়ে রয়েছে।
আকুল হোসাইন জানান, বিপ্লব হত্যার ব্যাপারে বিভিন্ন জায়গা তার হত্যাকারিদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করা হয়। এর ফলে প্রতিপক্ষ তার এ প্রতিবাদ মেনে নিতে না পেরে তাকে হত্যার চেষ্টা করছে। তিনি জানান, ঘটনাস্থলে বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার আলমগীর হোসেন, এসআই মফিজুর রহমান, এসআই সুজিত। তিনি আরো জানান, বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশবাদি মামলা হবে বেনাপোল পোর্ট থানায়।

ছাত্রলীগ নেতারা বেনাপোল বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শেষে নুরশপিং কমপ্লেক্সের সামনে এক প্রতিবাদ সমাবেশে বলেন যারা এই ঘৃন্য জঘন্যতম কাজ করেছে তাদের অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..