× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেনাপোলে চেকপোস্ট বাজার কমিটির উদ্যোগে মাস্ক বিতরণ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ মার্চ, ২০২০
বেনাপোলে মাস্ক বিতরণ

এম,এ,জলিল বিশেষ প্রতিবেদকঃ  বন্দর নগরী বেনাপোলে করোনা ভাইরাস সহ নানা ধরনের জীবানু থেকে সাধারন মানুষের ভিতর জনসচেতনতা বাড়াতে মাস্ক বিতরন করেছেন বেনাপোল চেকপোস্ট বাজার কমিটি।
শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১ টার সময় বেনাপোল চেকপোস্টের রাজা-বাদশা মানি চেঞ্জারের সামনে এ মাস্ক সাধারণ মানুষের মাঝে বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানটি চেকপোস্ট বাজার কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান ঘেনা’র সভাপতিত্বে ও অর্থ সম্পাদক সাহেব আলী’র সঞ্চালনায় কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আশা বলেন, আমাদের যতটুকু সচেতন হওয়া প্রয়োজন আমরা কি ততটুকু সচেতন আজও হতে পেরেছি?  আমার মনে হয় না। আর সেই কারনেই মানুষের মাঝে সচেতনতা বাড়াতেই বেনাপোল চেকপোস্ট বাজার কমিটির উদ্যোগেই এই মাস্ক বিতরন করা হয়েছে।
কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এইচ এম আবুল বাসার বলেন, বর্তমান সময়ে করোনা ভাইরাস এড়াতে এবং জনসচেতনতা বাড়াতে সরকার পত্রিকা, টিভি চ্যানেল সহ বিভিন্ন ভাবে সতর্কবার্তা ও পরিস্কার পরিচ্ছন্ন সহ মাস্ক ব্যবহারে করতে বললেও সেটি দেশের বেশির ভাগই মানুষ মানছেন না। তাই এই মাস্ক দিয়ে আমরা যতটুকু পেরেছি তা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আসুন আমরা সবাই সতর্কতার সাথে পরিচ্ছন্ন জীবন যাপন করি।
উক্ত মাস্ক বিতরণ অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন কমিটির অর্থ সম্পাদক মোঃ সাহেব আলী।


এ ক্যটাগরির আরো খবর..