× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে ভ্রমন কর জালিয়াতিতে সেই শামিম আবারো পুলিশের জালে 

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ মার্চ, ২০২৫
বেনাপোলে ভ্রমন কর

বেনাপোল চেকপোস্টে  বিদেশ ভ্রমণ করের জাল রশিদসহ সরকারের লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া চক্রের মূল হোতা শামীমকে আবারো গ্রেফতার করেছে বন্দর নিরাপত্তা কর্মীরা।
এ ঘটনায় অভিযান চালিয়ে তার মালিকাধীন প্রতিষ্ঠান বেনাপোল ট্রাভেল পয়েন্ট  থেকে ট্যাক্স জালিয়াতির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, জাল ভ্রমণ কর রশিদ উদ্ধার হয় । দীর্ঘ দিন ধরে বিদেশ ভ্রমণ কর জাল করে রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল এ চক্রটি। আটক শামীমকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
সোমবার দুপুরে বেনাপোল বন্দর প্যাসেঞ্জার টার্মিনাল  থেকে শামিমকে গ্রেফতার করা হয়। আটক শামীম বেনাপোলের সাদিপুর গ্রামের স্বর্ন পাচার মামলার আসামী আব্দুল মোমিনের ছেলে।
পুলিশ  জানায়, জাল ভ্রমণ ট্যাক্স ফাঁকির সঙ্গে আরও কয়েজন জড়িত। এরা দীর্ঘদিন ধরে ভারতগামী পাসপোর্ট যাত্রীদের সিরিয়াল ছাড়া ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ দ্রুত করে দেওয়ার টোপ দিয়ে ভ্রমণ ট্যাক্সের টাকা হাতিয়ে নেয় যাত্রীদের কাছ থেকে। আটক শামীমের বিরুদ্ধে ইতিপূর্বে ৩টি ট্যাক্স জালিয়াতির মামলা রয়েছে।
এঘটনায় প্রতিষ্ঠানটি সিলগালা ও জাল ট্যাক্স সরবরাহের সরঞ্জম জব্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..