বেনাপোলে ব্যবসায়ীকে মারধরঃ প্রতিবাদে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের দুই ঘন্টা পর প্রত্যাহার

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোলে বিজিবি কর্তৃক  সিএন্ডএফ ব্যবসায়ী কামাল হোসেনকে মারধরের ঘটনায় দুই ঘন্টা আমদানি-রপ্তানি বন্ধের পর পূনরায় সচল। আর এ ঘটনায় বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ ও জিল্লুর রহমান নামে এক ল্যাঃ নায়েককে কোম্পানি সদর যশোর ক্লোজ করা হয়েছে।
সোমবার (০১ জুলাই) বেলা ১২ টা থেকে দুপুর ২টা পর্যন্ত আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ ছিল।
বেনাপোল চেকপোষ্টে সিঅ্যান্ডএফ আর.কে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনকে তুচ্ছ ঘটনা নিয়ে বিজিবি সদস্য জিল্লুর রহমান মারধর ও গালাগালি করে। এ ঘটনায় বেনাপোল বন্দরের ব্যবসায়ীরা ক্ষুদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল ও আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ করে দেয়। ব্যবসায়ীরা বিজিবি সদস্য জিল্লুর রহমানকে প্রত্যাহার করা না হলে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি প্রদান করেন।
এ বিষয়ে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিক্কার আলী মন্টু জানান, কামাল হোসেন সিঅ্যান্ডএফ আর.কে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাকে কর্তব্যরত বিজিবির নায়েক জিল্লুর রহমান কর্তৃক মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে বিজিবির ওই সদস্যকে প্রত্যাহার করায়, আমরাও আমাদের কর্মসুচি প্রত্যাহার করে নিয়েছি।
এতে করে আমদানি-রপ্তানি বানিজ্য পূনরায় সচল হয়েছে।
বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ বলেন, এ ঘটনায় তাকে এবং জিল্লুর রহমান নামে ওই সদস্যকে যশোর ব্যাটালিয়নে ক্লোজ করা হয়েছে।
৪৯ বিজিবি  যশোর ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজাকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।