শার্শায় অভিনব কায়দায় স্পে-মেশিনের মধ্য থেকে ফেনসিডিল উদ্ধার

শার্শায় অভিনব কায়দায় স্পে-মেশিনের মধ্য থেকে ফেনসিডিল উদ্ধার
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা সীমান্ত থেকে অভিনব কায়দায় স্পে-মেশিনে ফেনসিডিল পাচারের সময় পরিত্যক্ত অবস্থায়  ৫০ বোতল ফেনসিডিল ও একটি বাইসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার  সাতমাইল-গোগা সড়কের বসতপুর ড্রাগন ফল বাগানের সামনে থেকে এ ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, মাদক পাচারের গোপন খবরে, এক বাইসাইকেল চালককে ঘাড়ে একটি স্পে-মেশিন সহ থামতে বললে, সে সাইকেল ও স্প্রে-মেশিন ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্প্রে-মেশিনের ভেতর থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
রুদ্রপুর বিজিবি ক্যাম্পে কমান্ডার নায়েক সুবেদার লিয়াকত আলী জানান,উদ্ধারকৃত ফেনসিডিল সহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।