× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

শেখ হাসিনা ইয়ূথ ভলানটিয়ার অ্যাওয়ার্ড চালুর উদ্যোগ গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
ভলানটিয়ার অ্যাওয়ার্ড চালুর উদ্যোগ

গাজীপুর, ২১ আশ্বিন (৬ অক্টোবর): করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল  নেতৃত্ব বিশ্বে এক নজীরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ব নেতৃবৃন্দ করোনা ভাপ্রতিরোধে প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন এবং তা নিজ নিজ দেশে অনুসরণ করছেন। এবছর হতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে  Sheikh Hasina Youth Volunteer Award চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

     প্রতিমন্ত্রী আজ গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে গাজীপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত  ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস,  স্ট্রোকে প্যারালাইজড,  জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির চেক এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের মাঝে এককালীন অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

     জাহিদ আহসান বলেন, বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় যুবসমাজকে উদ্বুদ্ধ করার প্রয়াসে ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নামে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে  Sheikh Hasina Youth Volunteer Award-2020 প্রদান করা হবে এবং আগামী বছর হতে এ যুব পুরস্কার প্রদান অব্যাহত থাকবে।

এ পুরস্কার প্রদানের ক্ষেত্রে যে সকল যুবক কোভিড ১৯ মোকাবিলায় মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করে দেশে এবং বিদেশে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদেরকে  বিবেচনায় নেওয়া হবে।

     এ সময়ে প্রতিমন্ত্রী গাজীপুর জেলার ৮৫ জন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মধ্যে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন এবং ৮০টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে মোট ২৩ লাখ ৬০ হাজার টাকার অনুদান বিতরণ করেন।

     অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার ও জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক উপপরিচালক আনোয়ারুল করিম উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..