× Banner
সর্বশেষ
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-১

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
বাস-মোটরসাইকেল মুখোমুখি

যশোরের বেনাপোলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওমর ওসমান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলের অপর এক যাত্রী ওমর আলী গুরুতর আহত হয়।
রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী পৌর গেটের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওমর আলী শার্শা উপজেলার বড়বাড়ীয়া গ্রামের মৃত আলী কদরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল পৌরগেট সংলগ্ন হাইওয়ে সড়কের উপর যশোর থেকে বেনাপোল গামী লিজা পরিবহন (যশোর জ- ১১-০০১৭) বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল (যশোর হ- ১২-১৯১৭) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় মোটরসাইকেল চালক ওমর ওসমান ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। মোটর সাইকেলের অপর যাত্রী ওমর ফারুক গুরুতর আহত হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। অন্য একজন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..