× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেনাপোলে ১০ হাজার ৫শত পরিবারকে ঈদ উপহার সামগ্রী দিলেন পৌর মেয়র

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২০
বেনাপোলে পৌর মেয়র

বেনাপোল প্রতিনিধিঃ  মানবতার ফেরিওয়ালা জননন্দিত দেশ শ্রেষ্ট বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন ১০ হাজার ৫শত পরিবারকে ঈদ উপহার সামগ্রী দিয়েছেন।

তিনি শার্শার ১১ টি ইউনিয়নে ও বেনাপোল পৌরসভার করোনা ভাইরাসে কর্মহীন ঘর বন্দী মানুষের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরন করেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল দুই প্রকার সেমাই, চিনি, তেল, দুধ ও সাবান। উপহার সামগ্রী নেতা কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌছে দেন।

মেয়র লিটনের পক্ষ থেকে গতকাল শুক্রবার ১১ টি ইউনিয়নে ৫ হাজার পরিবারকে ও আজ শনিবার বেনাপোল পৌর এলাকায় সাড়ে ৫ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন।

বেনাপোল পৌর মেয়র করোনা ভাইরাসে লকডাউন ঘোষনার শুরুতে বেনাপোল পৌর এলাকায় খাদ্য সামগ্রী বিতরন করেন। এছাড়া তিনি এ পর্যন্ত অব্যাহত রেখেছেন এসব ঘরবন্দী মানুষের মাঝে সবজি বিতরন। প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে ৩ থেকে ৪ শত পরিবারের মাঝে এসব সবজি বিতরন করেন।

মেয়র লিটনের নিত্যহাটের ম্যানেজার জাকির হোসেন আলম বলেন, মেয়র একজন মানবতার ফেরিওয়ালা। মানুষকে তিনি দিতে পারলে শান্তি পান। তিনি তার নিজ অর্থ এবং পরিবারের অর্থ অকাতরে বিলীন করছেন। সেই ১৯৯৬ সাল থেকে তিনি ছাত্র নেতা থাকা অবস্থায় অসহায় মানুষের পাশে থেকে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রতিদিন তার মধ্যে কাজ করে কিভাবে তার পৌরবাসি ভাল থাকবে সুস্থ থাকবে; সেই লক্ষে কাজ করা।

এ ব্যাপারে মেয়র লিটন বলেন, আমি এই পৌরসভার একজন সেবক হিসাবে প্রাকৃতিক দুর্যোগ ও বৈশি^ক মহামারি করোনা ভাইরাসে ঘরবন্দী কর্মহীন মানুষের পাশে থাকতে বাধ্য । কারন এটা আমার নৈতিক দায়িত্ব। তিনি বলেন বিশ^ মানবতার মা জননেত্রী শেখ হাসিনার দেওয়া ত্রান সামগ্রীর পাশাপাশি আমার সামর্থ অনুযায়ী যতটুকু পারছি ততটুকু সাহায্যর হাত বাড়িয়ে দিযেছি। তিনি বলেন আমি চাইনা যতক্ষন পর্যন্ত এই করোনার মত মহামারি থাকবে ততক্ষন আমার পৌর এলকার একটি লোক খাদ্যর জন্য কস্ট পাক।


এ ক্যটাগরির আরো খবর..