× Banner
সর্বশেষ
নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাইয়ে আটক- ১   

Biswajit Shil
হালনাগাদ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের বেনাপোলে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে কৌশলে টাকা ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাইকারীকে আটক করেছে আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।
আটক- মোঃ আকাশ (২৪) সে বেনাপোল তালশারী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) পাসপোর্ট যাত্রী দেবদুত দেব নাথ জানান, সকাল ১০ ঘটিকার সময় ভারত ভ্রমণের জন্য বেনাপোল চৌধুরী মার্কেটের সামনে দিয়ে যাওয়ারকালে ৪ জনের একটি দল আমাকে ঘিরে ধরে। এবং বিভিন্ন ধরনের জেরার মাধ্যমে আমাকে ভয় ভীতি দেখায়।
এক সময় আমার কাছে কত টাকা আছে তা জানতে চাইলে, আমি জানাতে না চাইলে তারা আমার সাথে মারমুখী আচারণ করে, এতে আমি ভীত হয়ে আমার কাছে থাকা ৩৫ হাজার টাকার কথা স্বীকার করি। তারা আমার কাছ থেকে পাসপোর্ট বই ও টাকা নিয়ে কিছুক্ষণ পরে ফেরত দিলে আমি বাংলাদেশ ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ভারতের এক  মানিচেঞ্জারে টাকা ভাঙানোর সময় ১২ হাজার টাকা কম পাই। পরে বিষয়টি ভারতীয় প্রশাসনকে জানালে তাদের পরামর্শ অনুযায়ী  বাংলাদেশ বিজিবি’কে জানাই। অভিযোগ পেয়ে আইসিপি ক্যাম্পের বিজিবি আমার টাকা উদ্ধারসহ  আমাকে সার্বিক সহযোগিতা করেন।
আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার খোরশেদ আলম জানান, পাসপোর্ট যাত্রীর অভিযোগ পেয়ে আমরা তখনই অভিযান চালিয়ে একজন ছিনতাইকারীকে আটক করলেও বাকী তিনজন আত্মগোপন করে বলে তিনি জানান।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছিনতাইকারীর নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেয়। পরবর্তীতে স্থানীয় সাংবাদিকরা এসে তার সাংবাদিকতার পরিচয় পত্র দেখে ভূয়া ফটো সাংবাদিক হিসাবে সনাক্ত করেন।আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..