বেনাপোলে নৌকার কর্মীদের হামলায়  স্বতন্ত্র প্রার্থীর ৩  কর্মী আহত : বাড়িতে অগ্নি সংযোগ

বেনাপোলে নৌকার কর্মীদের হামলায়  স্বতন্ত্র প্রার্থীর ৩  কর্মী আহত : বাড়িতে অগ্নি সংযোগ
স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর) বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান  প্রার্থী নাসির উদ্দিনের  কর্মীদের উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম ও বাড়ি ঘরে অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী  গফফার সর্দারের কর্মীদের উপর। 
রোববার দুপুরে বেনাপোল পোর্টথানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এ হামলা ও অগ্নি সংযোগের  ঘটনা ঘটে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আহতরা হলেন, আশরাফ আলীর ছেলে শফিকুর রহমান,তবিবুরের ছেলে তারিফ,মোহাম্মদ আলীর ছেলে বাবু ও  সালাউদ্দীনের স্ত্রী  ফতেমা খাতুন।
আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী  নাসির উদ্দিন বলেন, গ্রামবাসীর দাবীর মুখে তিনি প্রার্থী হয়েছেন। কিন্তু তার কর্মীদের মাঠ পর্যায়ে ভোট করতে ভয়ভীতি ও  হামলা চালাচ্ছে নৌকার প্রার্থী গফফার সরদার। রোববার আক্রশ মুলক গফফার সরদারের   কর্মীরা তার কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্রের আঘাতে  ৪ জনকে জখম করে। এছাড়া যুবলীগ নেতা শিবনাথপুর গ্রামের  মমিন মেম্বরের বাড়িতে ভাংচুর করে। এসময় মোমিনকে বাড়িতে না পেয়ে তার পরিবারকে মারধোর ও বাড়িতে  আগুন ধরিয়ে দেয়।
তিনি অবিলম্বে এসব সন্ত্রাস প্রকৃতির লোকজনদেরকে আটকের দাবী তোলেন।
এদিকে নৌকার প্রার্থী গফফার সরদার বলেন, তার কর্মীদের উপর মিথ্যা অভিযোগ আনা হয়েছে। বরং স্বতন্ত্র প্রার্থী নাসিরের কর্মীরা তার সমর্থদের উপর প্রতিনিয়ত হামলা চালাচ্ছেন অভিযোগ তোলেন তিনি।
বেনাপোল পোর্ট থানা পুলিশ এস আই মোস্তাফিজুর রহমান  বলেন, পুটখালী ইউনিয়নে একটি বাড়িতে অগ্নি সংযোগ ও হামলার অভিযোগ পেয়ে ঘটনা স্থলে যান। আগুনে সামান্য কিছু আসবাব পত্রের ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। ভুক্তভোগীদের থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। কোন ভাবে যাতে আর নাশকতা মুলক কর্মকান্ড না ঘটে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।