× Banner
সর্বশেষ
অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের

খালেদার বক্তব্য অন্ধ আক্রোশের বহির্প্রকাশ’

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০১৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কাউন্সিলে ‍খালেদা জিয়া তার বক্তব্যে শেখ হাসিনামুক্ত নির্বাচন করার কথা বলেছেন। এটা বলে তিনি কি বোঝাতে চেয়েছেন?

তিনি আরও বলেন, খালেদা জিয়ার এ বক্তব্য গণতন্ত্রের ভাষা নয়, অস্ত্রের ভাষায় কথা বলেছেন তিনি। তার এ বক্তব্য পরিস্কার নয়। তারপরও তার বক্তব্য অন্ধ অাক্রোশের বহির্প্রকাশ ছাড়া কিছু নেই।

রোববার (২০ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের সন্দেহ প্রকাশ করে বলেন, তাহলে কি খালেদা জিয়া ১৫ আগস্টের ট্র্যাজেডির মতো জড়িয়ে পড়ছেন। নির্বাচনের ব্যাপার নির্বাচন কমিশন জানে। খালেদা জিয়ার বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে দেশের মানুষ।

সংলাপের বিষয়ে সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখতে চান না। তাহলে তিনি কার সঙ্গে সংলাপ করতে চান? বিএনপির এ কাউন্সিলকে তামাশা ও নাটক মন্তব্য করে তিনি বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের বুলি মানে ভুতের মুখে রাম বাম।


এ ক্যটাগরির আরো খবর..