বেনাপোলে দুই বোতল বিদেশী মদসহ বরকত আলী গ্রেফতার

বেনাপোলে দুই বোতল বিদেশী মদসহ বরকত আলী গ্রেফতার
যশোরের বেনাপোল গাতিপাড়া গ্রাম থেকে দুই বোতল বিদেশী মদসহ বরকত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত ১১টায় বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী বরকত আলী গাতিপাড়া গ্রামের মৃত আজগার আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাতিপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় দুই বোতল বিদেশী মদ সহ বরকত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।