× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

নিয়োগ দুর্নীতির প্রতিবাদ করায় হিন্দু সভাপতিকে হত্যার অভিযোগ

admin
হালনাগাদ: শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ   বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং বিদ্যালয়ের দাতা ধীরেন্দ্র নাথ রায় ওরফে ধীরেন রায়ের মৃতদেহ অর্ধগলিত অবস্থায় মৃতদেহ উদ্ধার।

আজ বেলা ১০টার দিকে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পদ্মডুবি এলাকায় মুক্তিযোদ্ধা কুমুদ বড়ালের বাড়ির পাশে ঝনঝনিয়া নদীর শাখা ডাকুয়ার খালে হাত ও মাথা ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

সংবাদ পেয়ে পুলিশ বেলা ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনদের সাথে নিয়ে ধীরেন রায়ের মৃতদেহটি উলঙ্গ অবস্থায় উদ্ধার করেন । এ সময় ধীরেন রায়ের ২ পায়ের সাথে ইট বোঝাই একটি বস্তা বাধা ছিলো এবং তার শরীরের বিভিন্নস্থানে একাধিক আঘাতের চিহ্ন ছিলো।

ধীরেন রায়ের শোকাহত স্ত্রী মৃনালিনী রায়, ছেলে দীপক রায় এবং বিবেক রায় সহ পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেছেন, শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে নিয়োগ বানিজ্যের প্রায় ১২ লক্ষ টাকা হালাল করতেই সভাপতি ধীরেন রায়কে গত বৃহস্পতিবার রাতের যেকোন সময় তার ঘরে ঘুমন্ত অবস্থায় ধরে নিয়ে গিয়ে হত্যা করে মৃতদেহ নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে।

নিহত ধীরেন বাবু এই নিয়োগ বানিজ্যর তীব্র বিরোধীতা করে আসছিলেন গত তিনমাস ধরে। পরিবারের সদস্যরা আরো অভিযোগ করে বলেন, সাতলা গ্রামের উকিল উদ্দিন বালীর ছেলে আওয়ামী লীগের ক্যাডার (দলে কোন পদ নেই) ইকবাল বালী সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগের বহু প্রভাবশালী এই হত্যাকান্ডের সাথে জড়িত।

আগামী ২৪ ঘন্টার মধ্যে এই খুনের সাথে জড়িত সকল আসামীকে গ্রেপ্তার এবং একমাত্র দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি দাবী জানাচ্ছেন স্থানীয় অধিবাসী।


এ ক্যটাগরির আরো খবর..