× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

স্টাফ রিপোর্টার বেনাপোল

বেনাপোলে  তৃতীয় লিঙ্গের নারী রেশমাকে কুপিয়ে হত্যা। আটক ১

Dutta
হালনাগাদ: সোমবার, ১১ মার্চ, ২০২৪
তৃতীয় লিঙ্গের নারী রেশমাকে কুপিয়ে হত্যা

তৃতীয় লিঙ্গের নারী রেশমাকে কুপিয়ে হত্যা । যশোরের বেনাপোলে  এক সপ্তাহ আগে নিখোঁজ রেশমা নামে তৃতীয় লিঙ্গ এক নারীর কুপিয়ে হত্যা করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায়  ফারুক হোসেন নামে একজনকে আটক হয়েছে। ফারুক ছাড়াও  ৫-৬ জন এই হত্যাকান্ডের সাথে জড়িত বলে জানা যাচ্ছে।
সোমবার বিকালে  বেনাপোল পৌরসভার কাগজপুকুর কবরস্থান থেকে পোর্টথানা পুলিশ রেশমার মরদেহ উদ্ধার করে। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত ও যশোর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেশমা বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের জাকির হোসেনের মেয়ে।
এদিকে এ হত্যা কান্ড নিয়ে গণমাধ্যমকর্মীদের ক্যামেরায় কোন মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। ফলে হত্যার রহস্য জানা সম্ভব হয়নি।
বেনাপোল পৌরসভার কাউন্সীলর শাহিন আহম্মেদ জানান, রেশমার স্বামীর সাথে সম্পর্ক্যের অবনতির পর সে একা কাগজপুকুর গ্রামে বসবাস করতো। কদিন ধরে তার নিখোঁজের গুঞ্জন ওঠে। সোমবার বিকালে কাগজপুকুর কবরন্থানের একটি গর্ত থেকে দূর্গন্ধ ছড়ায়। এসময় গ্রামবাসী পুলিশকে খবর দিলে  পুলিশ গর্ত খুড়ে দেখতে পায় মরদেহটি রেশমার। এঘটনায় পুলিশ একজনকে আটক করে।


এ ক্যটাগরির আরো খবর..