বেনাপোলে ডিবির অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে ডিবির অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে(জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ)

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) রাতে ডিবি জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্টথানার মানকিয়া জেলেপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। আসামীর নিজ বসত বাড়ির খাটের নিচ থেকে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করে।

আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্টথানাধীন মানকিয়া জেলেপাড়া গ্রামের মৃত নুর ইসলাম সর্দারের ছেলে মনিরুজ্জামান সর্দার(৪০)।

উদ্ধারকৃত মালামালের মূল্য ৬০,০০০/-টাকা।

যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে এ এস আই শফিউর রহমান বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।