বেনাপোলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক একাধিক মামলার আসামি আটক

মোঃ মাসুদুর রহমান শেখ ,বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাহাঙ্গীরকে (৩৫) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল)  ভোরে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রাম থেকে পোর্টথানা পুলিশ তাকে আটক করে।
আটক সাহাঙ্গীর বেনাপোলের পুটখালী উত্তরপাড়া গ্রামের মৃত আরশাদের ছেলে।
পুলিশ জানায়, গোপন খবরে জানা যায়, কুখ্যাত   মাদক ব্যবসায়ী একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এইচ.এম.এ লতিফ জানান, আটককৃত আসামিকে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।