× Banner
সর্বশেষ
বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত

বেনাপোলে গলায় তার পেচিয়ে হত্যা করা এক যুবকের লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
বেনাপোলে গলায় তার পেচিয়ে হত্যা করা এক যুবকের লাশ উদ্ধার

মোঃমাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোলে গলায় ফাঁস দিয়ে নৃশংশ ভাবে হত্যা করা আল -আমিন ওরফে নয়ন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ২৮ ডিসেরম্বর সকালে বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রাম থেকে ওই লাশটি উদ্ধার করে। এবং আলামত হিসাবে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করেছে । নয়ন বেনাপোল স্থল বন্দরের ৩৭ নং শেডে এনজিও কর্মী হিসাবে কাজ করত। এছাড়া সে বাজারের মিশন কম্পিউটার ও একটি কসমেটিক্স দোকানেও কাজ করত বলে জানা গেছে।সে বেনাপোর থানার  দুর্গাপুর গ্রামের মৃত  মিজানুর রহমানের ছেলে।
নিহতর বোন লাবনী খাতুন জানায় গভীর রাত্রে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাইরে যায়। তারপর আমরা ঘুমিয়ে পড়ি। এরপর সকালে বিছানায় তাকে দেখতে না পেয়ে ফোনে খোঁজ করতে থাকি। হঠাৎ দেখি বাড়ির পাশে একটি গাছের নিচে সে শুইয়ে আছে। তার কাছে যেয়ে দেখি তার গলায় কিছু পেচিয়ে হত্যা করা হয়েছে। গলায় রক্তের দাগ ছিল। এছাড়া তার মুখের মধ্যে একটি কাপড় দেওয়া ছিল।
স্থানীয়রা জানায় হত্যাকরিরা হয়ত আগে মুখে কাপড় দিয়ে ছিল যাতে সে চিৎকার করতে না পারে। এরপর গলায় তার জাতিয় কিছু পেচিয়ে হত্যা করে। যেহেতু গলায় রক্তের দাগ দেখা যাচ্ছে।
ঘটনাস্থলে বেনাপোল পোর্ট থানা ওসি মামুন খান ও বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু পরিদর্শন করেছেন। ওসি মামুন খান বলেন আলামত হিসাবে নয়নের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এটা তদন্ত সাপেক্ষ বলা যাবে কে বা কারা এ নৃশংশ হত্যা কান্ডের সাথে জড়িত আছে। লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..