× Banner
সর্বশেষ
খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে খেলার মাঠ ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৬ জুলাই, ২০২৪
মাঠ ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন

“মাদক চাইনা খেলতে চাই, আমাদের মাঠ আমাদের অধিকার” এই স্লোগানকে সামনে রেখে বেনাপোল স্থলবন্দরে খেলার মাঠ ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন ও পথসভা  করেছে  বড় আঁচড়া গ্রামবাসী।
শনিবার বিকালে বেনাপোল স্থলবন্দরের কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এ মানববন্ধন ও পথসভার আয়োজন করা হয়।
বেনাপোল পৌরসভার কাউন্সিলর কামাল হোসেনের নেতৃত্বে এসময় মানববন্ধন ও সমাবেশে  বড় আঁচড়া গ্রামবাসী সহ কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পথসভায় বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দরের কেন্দ্রীয় বাস টার্মিনালটি পূর্বে ১২ বিঘা জমি নিয়ে খেলার মাঠ ছিলো। বাস টার্মিনাল করার জন্য সরকার জমি অধিগ্রহণ করে এবং মাঠের পরিবর্তে মাঠ দেওয়ার আশ্বাস দেয়।
কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত খেলার মাঠ ফিরিয়ে না দেওয়ায় বর্তমান প্রজন্ম  খেলাধূলা করতে না পেরে মাদক সহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে।। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যশোর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন বেনাপোল বাসী।


এ ক্যটাগরির আরো খবর..