× Banner
সর্বশেষ
নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার – জুবাইদা রহমান ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে – ডিএমপি কমিশনার ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই – স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার আগামী পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এসো হই দক্ষ করি কর্ম—এই স্লোগানকে সামনে রেখে আলোকিত নারী উন্নয়ন সংস্থা বেনাপোল এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু বেনাপোলে ক্রীড়া সংস্থার প্রথম সভা: খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত করার আহ্বান

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোলে ক্রীড়া সংস্থার প্রথম সভা: খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত করার আহ্বান

ACP
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
বেনাপোলে ক্রীড়া সংস্থার প্রথম সভা: খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত করার আহ্বান

বেনাপোল পৌর ও ইউনিয়ন পর্যায়ের খেলাধুলার মানোন্নয়ন এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বেনাপোল ক্রীড়া সংস্থা (বিএকেএস) এর নবনির্বাচিত আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম।
শনিবার (১৪ মার্চ ২০২৬) সন্ধ্যায় বেনাপোলে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিএকেএস) এর উদ্যোগে প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করা, নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে ক্রীড়ার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই বেনাপোল পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনসহ খেলাধুলার পরিবেশ উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।
এ সময় আসন্ন ঈদ উপলক্ষে বেনাপোলের যেসব কৃতি সন্তান ঢাকা ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন, তাদেরকে নিয়ে আগামী ২৩ মার্চ একটি প্রীতি টুর্নামেন্ট আয়োজনের বিষয়েও আলোচনা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেনাপোল ক্রীড়া সংস্থা (বিএকেএস) এর সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..