বেনাপোল প্রতিনিধি:
বেনাপোলের পাঁচভুুলোট গ্রাম থেকে ১টি ওয়ানশুটার গান ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। রবিবার সকাল ৮ টার সময় এ অস্ত্র উদ্ধার হয়। তবে কোন আসামি আটক হয়নি।
২১ বিজিবি পুটখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জলিল জানান, গোপন সংবাদে জানা যায় ভারত থেকে অস্ত্র নিয়ে এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করছে। তখন সীমান্ত গ্রাম পাাঁচভুলোট এলাকায় বিজিবি অবস্থান নিয়ে সীমান্ত পার হয়ে আসা যুবককে ধাওয়া দিলে সে ১ টি ওয়ান শুটারগান ২রাউন্ড গুলি ফেলে পালিয়ে যায়।
তিনি জানান আটক অস্ত্র ও গুলি বেনাপোল থানায় জমা করা হবে।