× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে’ এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ১৮৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন বিএনপি নেতা লিটন

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
১৮৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন বিএনপি নেতা লিটন

যশোরের বেনাপোলে’ এসএসসি-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার ১৮৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুজ্জামান লিটন।
শনিবার বেলা সাড়ে ১১টায় বেনাপোল পৌর বিয়েবাড়ি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে শুধু শিক্ষার্থী নয়-তাদের প্রেরণাদাতা শিক্ষক-শিক্ষিকাদেরও ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দিয়ে সম্মানিত করে সমাজে শিক্ষার প্রতি এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুন এ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব লিটন।
‘তোমরাই আগামী দিনের বাংলাদেশ’-এ স্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম
জানা যায়, শার্শা উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় ও গার্লস স্কুল এবং ৩৬টি মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত ১৮৪ শিক্ষার্থীকে আলহাজ¦ নুরুজ্জামান লিটনের ব্যক্তিগত উদ্যোগে সম্মাননা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও শিক্ষবৃত্তি প্রদান করা হয়। একইসাথে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রদান করা হয় ফুল ও উপহার সামগ্রী।
এমন সার্থক উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছড়িয়ে পড়ে আনন্দ ও কৃতজ্ঞতার আবেগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন, সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, বেনাপোল ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্য ধরে রাখতে পরিবার, বিদ্যালয় ও সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি। একইসাথে মেধা উন্নয়নে স্বীকৃতি ও উদ্দীপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবর্ধনার আয়োজক আলহাজ¦ নুরুজ্জামান লিটন তার বক্তব্যে বলেন, কৃতি শিক্ষার্থীরা দেশের সম্পদ। “আজ যাদের সম্মানিত করা হলো-তাদের দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ। এরা শুধু নিজেদের নয়, দেশের ভবিষ্যৎ বহন করবে। শিক্ষার্থীদের উৎসাহিত করতেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তাদের এগিয়ে নিতে উৎসাহ দেওয়া আমার সামাজিক দায়িত্ব। তারা যেন আগামীতেও তাদের সাফল্য ধরে রেখে দেশকে এগিয়ে নিয়ে যায়-এই প্রত্যাশাই আমার।” ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে তার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।”
সংবর্ধনায় সম্মানিত শিক্ষক সমাজ ও শিক্ষার্থীরা এ উদ্যোগটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বেনাপোলের শিক্ষাঙ্গনে ব্যতিক্রমধর্মী এ হৃদয়ছোঁয়া আয়োজন ও সম্মাননা কেবল পুরস্কার নয়-এটি আমাদের দায়িত্ব আরও বড় করে দিলো। তার এই উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী, দৃঢ়প্রতিজ্ঞ এবং উদ্যমী হতে অনুপ্রাণিত করবে।


এ ক্যটাগরির আরো খবর..