× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

বেনাপোলে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক-১১

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০১৬

বেনাপোল প্রতিনিধি:বেনাপোল সীমান্ত দিয়ে পাসপোর্ট বাদে অবৈধপথে ভরতে প্রবেশের সময় ১১ জন নারীপুরুসকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

মঙ্গলবার রাত ১ টার সময় এদের বেনাপোল সীমান্ত এলাকার পুটখালি ও দৌলতপুর থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন খুলনা সদরের তিকরাবাদ গ্রামের হালিমের ছেলে সাদিক (২২),পাইকগাছা উপজেলার রামনাথপুর গ্রামের দিনবন্ধুর ছেলে বিশ্বজিত বিশ্বাস (১৯), বরিশালের আঙুলজেরা গ্রামের জীবন মল্লিকের ছেলে জয়ন্ত মল্লিক (১৮), যশোরের শার্শা উপজেলার সরবানহুদা গ্রামের আবু বকরের ছেলে আহসান (১৮), শাহাজান আলীর ছেলে শামিম (১৮), নুর মোহাম্মদের ছেলে বুলু মিয়া (৩৬), ছাত্তারের ছেলে হাসান (২২), মুকুলের ছেলে বিপ্লব (১৮), মুনসুর আলীর ছেলে মেহেদী হাসান (১৮), অভয়নগর উপজেলার বজলুর ছেলে সবুর (৪০) ও সবুরের স্ত্রী শারমিন (২০)।

বিজিবি ২১ ব্যাটালিয়নের দৌলতপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আমিন জানান, সীমান্তে টহলের সময় বিজিবি সদস্যরা দেখতে পান একদল নারী-পুরুষ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছেন। এসময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে ১১ জনকে উদ্ধার করেন। তবে পালিয়ে যায় দালাল চক্র।

নায়েব সুবেদার আমিন জানান, এদের বিরুদ্ধে ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশ আইনের (১১-সি) ধারায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান জানান,  দুপুরে ১১ জনকে থানা হাজত থেকে যশোর আদালতে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..