বেনাপোলে অবৈধপথে ভারত থেকে দেশে প্রবেশ করার সময় আটক ৮৫ বাংলাদেশী নারী পুরুষ ও শিশু

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় ৮৫ জন বাংলাদেশীকে পৃথক অভিযানে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার সকাল বেলা পুটখালি চরের মাঠ ও দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভারত থেকে ফেরত বাংলাদেশীদের ভিতর ৩৬ জন পুরুষ ২৫ জন নারী ও ২৪ জন শিশু রয়েছে। আটককৃতদের বাড়ি খুলনা বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলার বিভিন্ন গ্রামে।

২১ বিজিবি পুটখালী ক্যাম্পের নায়েক সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে পুটখালির চরের মাঠ এলকা থেকে ৫৫ জন এবং দৌলতপুর মাঠ থেকে ৩০ জন বাংলাদেশী নারী পুরুষ ও শিশুকে আটক করা হয়। তবে কোন দালাল চক্রকে আটক করা যায়নি। তারা বিজিবির উপস্থিতী বুঝতে পেরে পালিয়ে যায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল আরিফুল হক জানান, আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।