× Banner
সর্বশেষ
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে বেদে পল্লীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১, আহত-১০

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
বেদে পল্লীতে সংঘর্ষ

ঝিনাইদহের কালীগঞ্জের কাশীপুর বেদে পল্লীতে দুই গ্রুপের সংঘর্ষে আরিফ হোসেন (৪৮) নামে ব্যক্তি নিহত হয়েছে। এসময় আহত হয়েছে পৌর কাউন্সিলরসহ কমপক্ষে ১০ জন। মঙ্গলবার দিাগত রাত ৯টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর বেদে পল্লীতে এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। নিহত আরিফ কাশিপুর গ্রামের মৃত ইব্রহিম লস্কারের ছেলে।

পুলিশ জানিয়েছে, কাশিপুর বেদে পল্লীতে এক পক্ষের মনিরুল ইসলাম এবং এক পক্ষের রাসেল হোসেন নেতৃত্ব দিয়ে আসছে। মঙ্গলবাল সন্ধ্যায় কাশিপুর বেদে পল্লীতে জুয়া খেলা ও নারী নির্যাতনকে কেন্দ্র করে মনিরুল ইসলাম ও রাসেল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এসময় রাসেলের সমর্থকরা মনিরুল সমর্থকদের বাড়িঘরে হামলা করে ভাংচুর করে। সংবাদ পেয়ে রাত ৮টার দিকে স্থানীয় পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি খলিলুর রহমান এবং কালীগঞ্জ থানার এসআই আশিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। এক পর্যায়ে রাসেল গ্রুপের লোকজন তাদের উপর হামলা করে। এসময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পৌর কাউন্সিলর মেহেদী হাসান, ফার্নিচার ব্যবসায়ী আরিফ হোসেন, বেদে পল্লীর মালা বেগম, পাশ^বর্তী গ্রামের আব্দুল লতিফসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আরিফ হোসেন, বেদে পল্লীর মালা বেগম, পাশ^বর্তী গ্রামের আব্দুল লতিফকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফরিদপুর পৌছালে মারা যায়। পৌর কাউন্সিলর সজল কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা বেদে পল্লীতে এক নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আরিফ নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..