ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৭ নভেম্বর’২০১৬ঃ বেসরকারী শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৫% বেতন বৃদ্ধি ও বৈশাখী ভাতার দাবীতে ঝিনাইদহে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকালে শহেরর পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি।
বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি কানু গোপাল মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শাখার সভাপতি মহি উদ্দীন, শিক্ষক নেতা আব্দুল মমিন, রেজাউল করিম, রেজাউল ইসলাম, উত্তম কুমার বিশ্বাস, কৃপা সিন্ধু, শাহানাজ পারভীন মুন্নী, সালেহা খাতুন, ফরিদা বেগম, আলী আকবর, আবু বকর সিদ্দিক, আব্দুস ছাত্তার, গোলাম কিবরিয়া। সেসময় বক্তারা, বার্ষিক ৫% হারে বেতন বৃদ্ধি, বৈশাখী, উৎসব ভাতা, বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদাণের জন্য এবং ২০১৫’র অনুদান সহায়তা প্রজ্ঞাপন বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ দাবী দ্রুত বাস্তবায়ন করা না হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি প্রদান করেন বক্তারা।
অপরদিকে একই দিন বেলা সাড়ে ১১ টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে পৃথকভাবে মানববন্ধন করেন কালীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি। মানববন্ধন শেষে কালীগঞ্জ শিক্ষক সমিতির পক্ষ থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে বেসরকারি শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের এসময় উপস্থিত ছিলেন শিক্ষক নেতা আজমল হাসান টিপু, মিজানুর রহমান, ইব্রাহিম খলিল, নজরুল ইসলাম ও আতিয়ার রহমান প্রমুখ।




