মোঃ আবু বকর ছিদ্দিক শার্শা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের শার্শা উপজেলার উলশীতে উন্মুক্ত বেতনা নদীতে পাটা দিয়ে বিষ প্রয়োগ করে নদীপাড়ের শতধিক মৎস্যজীবীর জীবিকা নির্বাহের উৎস দেশী মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। এ বেতনা নদী উলশী ও গিলাপোল গ্রামের শতধিক মৎস্যজীবী মানুষ দেশী মাছ ধরে জীবিকা নির্বাহ করে।
স্থানীয়দের অভিযোগে জানা যায়, উলশীর কতিপয় দূর্বৃত্ত এক জনপ্রতিনিধীর নেতৃত্বে রাতের আধারে এ বেতনা নদীতে পাটা নিয়ে পানিতে বিষক্ত বিষ প্রয়োগ করেছে। বিষ প্রয়োগের পর শনিবার সকালে বেতনার পানিতে প্রায় ১০ প্রজাতির দেশী মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনায় এলকার মানুষ ক্ষুব্ধ হয়ে পড়েছে।
বিষ প্রয়োগকারী দূর্বৃত্তরা সন্ত্রাসী প্রকৃতির বিধায় সাধারণ মৎস্যজীবীরা মুখ খুলতে সাহস পাচ্ছেনা। উলশীবাসি বেতনা নদী থেকে অবৈধ পাটা অপসরণ করে পানিতে বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় এমপি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপরে শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল সালাম জানান, উন্মুক্ত জলমহলে অবৈধ পাটা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি আরও বলেন, যদি কেউ বেতনা নদীতে পাটা দিয়ে থাকে তা হলে অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং পাটা উচ্ছেদ করা হবে।




