× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা     

বেগম রোকেয়া পদক, আবেদনের সময়সীমা ৩১ জুলাই

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
বেগম রোকেয়া পদক

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ ও পল্লী উন্নয়ন এবং সরকার নির্ধারিত অন্য কোনো ক্ষেত্রে অবদানের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ পাঁচজন বাংলাদেশি নারীকে ‘বেগম রোকেয়া পদক, ২০২২’ প্রদান করা হবে। সম্প্রতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত যে কোনো ক্ষেত্রে অবদান রেখেছেন এমন বাংলাদেশি নারীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আবেদনপত্রের ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব-সাইট (www.mowca.gov.bd) এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েব-সাইট (www.dwa.gov.bd)- এ পাওয়া যাবে। ওয়েব-সাইটে প্রকাশিত ‘ছক’ ব্যতীত অন্য কোনো ছকের আবেদন/মনোনয়ন গ্রহণ করা হবে না।

আগ্রহীদের পদকপ্রাপ্তির ক্ষেত্র উল্লেখপূর্বক আগামী ৩১ জুলাই ২০২২ তারিখের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী আবেদনের সফটকপি ই-মেইলে (sasadmn2@gmail.com) [(Nikosh-ফন্টে MS Word File-এ)] এবং ডাকযোগে/সরাসরি ২ (দুই) সেট হার্ডকপি সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর প্রেরণ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..