বেগম খালেদা জিয়া না, কারাগারে বাংলাদেশের গণতন্ত্রঃ নজরুল ইসলাম খান

বিশেষ প্রতিবেদকঃ বেগম খালেদা জিয়া না, কারাগারে বাংলাদেশের গণতন্ত্র। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে জোরদার আন্দোলন আসছে। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীর মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন নজরুল ইসলাম খান। ঢাকাস্থ লক্ষ্ণীপুর জেলা জাতীয়তাবাদী সম্মিলিত পরিষদ ওই সভার আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, ‘বেগম খালেদা জিয়া আজ কারাগারে। আমরা বলি বেগম খালেদা জিয়া না, কারাগারে বাংলাদেশের গণতন্ত্র, জনগনের অধিকার, আশা আকাঙ্ক্ষা সব কিছু আজ কারা রুদ্ধ করা হয়েছে। তা মুক্ত করতে হবে, আর মুক্ত করার জন্য যখন যা করা দরকার তখন সেটা করতে হবে।দেশের সাধারণ মানুষ এবং যারা বিএনপি করে না তাদেরও আশা আকাঙ্ক্ষা গণতন্ত্র মুক্ত হোক। আর সবাই বিশ্বাস করেন, যিনি বার বার গণতন্ত্রে মুক্ত করেছেন সেই বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত না করতে পারলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল হবে না।

বর্তমান সরকারের শাসনামলে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে দাবি করে নজরুল ইসলাম বলেন, ‘একটা রিকশাওয়ালা, ছোট দোকানদার পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছে। সারা দিনের হালাল উপার্জন পর্যন্ত তারা ভোগ করতে পারে না সরকারের নেতা-কর্মীদের অত্যচারে। আর প্রকৃত ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না।প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।