× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

পিআইডি

বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

আগামীকাল বাদ যোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জ, মধ্যম তরঙ্গ ৬৩০ কিলোহার্জ, এফএম ১০৬.০ মেগাহার্জ, এফএম ১০৪.০ মেগাহার্জ, এফএম ১০২.০ মেগাহার্জ, এফএম ৯২ মেগাহার্জ, এফএম ৯০ মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম ৮৮.৮ মেগাহার্জে এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ: Bangladesh Betar থেকে সরাসরি সম্প্রচার করা হবে। একই সাথে বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সকল এফএম ব্যান্ডে অনুষ্ঠানটি একযোগে রিলে করা হবে।

আজ বাংলাদেশ বেতারের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..