× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

নিউজ ডেস্ক

বেগমগঞ্জে ফিল্মি স্টাইলে চাঁদাবাজির চেষ্টা গ্রেফতার ৩

admin
হালনাগাদ: রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে গুলির ঘটনায় অস্ত্রসহ তিন জনকে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো বেগমগঞ্জ উপজেলার গঙ্গাবর গ্রামের মমিনুল হকের ছেলে জুবায়ের হোসেন (২৮), দোয়ালিয়া গ্রামের মোহাম্মদ কাবিলের ছেলে ফরহাদ এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাসেল।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল শুক্রবার রাতে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকার বংশাল থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত তিন আসামি গত ১ ফেব্রুয়ারি মো. রহমত উল্যাহ নামক এক ব্যক্তির কাছ থেকে ২লক্ষ টাকা চাঁদাদাবি করে। এরপর চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে প্রকাশ্যে দিন দুপুরে ফিল্মি স্টাইলে ওই ব্যক্তিকে গুলি করে জখম করে পালিয়ে আত্মগোপনে চলে যায়।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের ঢাকার বংশাল থানা এলাকা থেকে গ্রেফতার করে। পরে আসামি জোবায়েরের স্বীকারোক্তি মোতাবেক তার বসতঘরের সিলিংয়ের উপর থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..