× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

বেক্সিটে পোশাক রপ্তানিতে প্রভাব পড়বে না

admin
হালনাগাদ: রবিবার, ২৬ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়াকে (বেক্সিট) গুরুত্বের সঙ্গে নিতে হবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তবে বেক্সিটের কারণে বাংলাদেশে তৈরি পোশাক যুক্তরাজ্য বা ইউরোপে প্রবেশের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।

আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে যুক্তরাজ্য তৃতীয় গন্তব্য স্থান উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানির পরই হচ্ছে যুক্তরাজ্যের অবস্থান। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার গণরায়ের ফলাফল আমাদের জন্য নতুন পরিস্থিতি তৈরি করেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ইইউ থেকে বাংলাদেশ যেসব সুবিধা পাচ্ছে সাম্প্রতিক গণভোটের ফলাফল তাতে কোনো প্রভাব ফেলবে না।’

এর আগে বাণিজ্যমন্ত্রীর উপস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্ত দপ্তরগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি হয়। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতউল্লাহ আল মামুন এবং দপ্তরের প্রধানরা এ চুক্তিতে স্বাক্ষর করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আন্তর্জাতিক বিশ্বে যেসব পণ্য রপ্তানি করি তার ৫৪ শতাংশ যায় ইউেরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে।  এসব দেশে আমরা অস্ত্র ছাড়া সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকি।

যুক্তরাজ্যের সঙ্গেও আমাদের ভালো সম্পর্ক। যুক্তরাজ্য আলাদা হলেও আমরা ওইসব সুবিধা পাব।


এ ক্যটাগরির আরো খবর..