× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

বেকিং সোডা চোখের নিচে দিলে কী হয়?

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: বেকিং সোডা বহুমুখী গুণের একটি ঘরোয়া উপাদান। সাধারণত এটি রান্না এবং পরিষ্কারের কাজে ব্যবহৃত হয়। এ ছাড়া ত্বকের যত্নেও এটি বিভিন্নভাবে ব্যবহার করা হয়।

বেকিং সোডা ব্যবহার করে চোখের নিচের কালো দাগ দূর করা যায়।  দুশ্চিন্তা, অবসন্নতা, ঘুমের অসুবিধা, মানসিক চাপ ইত্যাদির কারণে চোখ ক্লান্ত দেখায়; চোখের নিচে কালো দাগ পড়ে। তবে বেকিং সোডা দিয়ে তৈরি একটি মাস্ক ব্যবহার করে দ্রুত চোখের এই ক্লান্তি ভাব, কালো দাগ দূর করা যায়।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম বাতলে দিয়েছে চোখের নিচের কালো দাগ দূর করার এই প্রণালি।

প্রণালি 
এক গ্লাস উষ্ণ গরম পানিতে এক টেবিল চামচ বেকিং সোডা মেশান। ভালোভাবে মিশে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এরপর তুলার প্যাড মিশ্রণের মধ্যে ভেজান এবং চোখের নিচে মাখুন। আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা এভাবে রাখুন। এর পর ধুয়ে ফেলুন। এবার জায়গাটিতে ময়েশ্চারাইজার দিন। কতটা সতেজ লাগছে এখন, নিজেই দেখে নিন!


এ ক্যটাগরির আরো খবর..