× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট

Kishori
হালনাগাদ: সোমবার, ১ জুলাই, ২০১৯

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। হজযাত্রা নির্বিঘ্ন করতে এরইমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। এবারই প্রথমবারের মতো বাংলাদেশি হাজিদের ইমিগ্রেশন প্রক্রিয়া জেদ্দা বিমানবন্দরের পরিবর্তে ঢাকায় করার ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশ সরকার জানিয়েছে, এবার এজেন্সিগুলোর অনিয়ম বন্ধ করতে কঠোর অবস্থানে রয়েছে তারা। আর কোনও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি হাজিদের সেবা নিশ্চিত করতে এজেন্সিগুলোকে ঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালন করবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং বেসরকারিভাবে ৫৯৮টি এজেন্সির মাধ্যমে যাবেন এক লাখ ২০ হাজার জন।

এদিকে এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১টি হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকে জেদ্দায় হজ ফ্লাইট যাবে।

অন্যদিকে হজযাত্রীদের সহযোগিতার জন্য সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে জেদ্দা, মক্কা ও মদিনার জন্য ৪০০ জন পুরুষ ও ৫০ জন নারীকে হজসহায়ক কর্মী নিয়োগ দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..